শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
এক্সক্লুসিভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী বৃহস্পতিবার (৩০ মে) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), এবি ব্যাংক পিএলসি এবং ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রবিবার (২ জুন)। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুন।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *