বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

পুঁজিবাজার প্রেস.কম : আগামীকাল ১৭ জুলাই, ২০২৫ তারিখ বৃহস্পতিবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক এক্সচেঞ্জের শেয়ার প্রাইস

কোম্পানিগুলো হচ্ছে: এনআরবি ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, সোনার বাংলা ইন্সুরেন্স এবং রুপালি ব্যাংক পিএলসি।

কোম্পানিগুলোর মধ্যে ৩ কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২০ জুলাই, ২০২৫ তারিখ (রোববার)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জুলাই, ২০২৫ তারিখ (সোমবার)।

এছাড়াও ফার্স্ট ফাইন্যান্সের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২১ জুলাই, ২০২৫ তারিখ (সোমবার)। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই, ২০২৫ তারিখ (মঙ্গলবার)।

আরও পড়ুন: সূচকের উত্থানে চলছে লেনদেন

রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *