আগামীকাল ২ কোম্পানির লেনদেন চালু
আগামীকাল ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ বৃহস্পতিবার চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীনফোন ও ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ।
রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো ২৪ ফেব্রুয়ারি স্পট মার্কেটে লেনদেন শুরু করে এবং ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ তা শেষ করেছে।
