আগামীকাল ৬ মার্চ এশিয়াটিক ল্যাবরেটরিজ আইপিওর লেনদেন শুরু হবে
শেয়ারবাজারে লেনদেন শুরু করতে যাচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB), কোম্পানিটি ‘ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস’ খাতে তালিকাভুক্ত হয়েছে।
আগামী বুধবার (৬ই মার্চ) ঢাকা স্টক একচেঞ্জে কোম্পানিটি লেনদেন শুরু করবে।
উল্লেখ্য, কোম্পানিটি ‘N’ ক্যাটাগরি হিসাবে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো “ASIATICLAB”। আর কোম্পানি কোড ১৮৪৯৮।
কোম্পানিটির আইপিও আবেদন গত ১৬ই জানুয়ারি থেকে ২২শে জানুয়ারি পর্যন্ত গ্রহণ করা হয়।
