বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টায় বোর্ড সভা করবে আরডি ফুড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি (আরডি) অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ত্রৈমাসিক বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ১৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের মতে, উল্লিখিত বৈঠকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। যদি বোর্ড প্রতিবেদনটি অনুমোদন করে, তাহলে কোম্পানি এটি প্রকাশ করবে।

গত বছরের প্রথম প্রান্তিকে রংপুর ডেইরি শেয়ারপ্রতি আয় করেছে ৪৬ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *