বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

আজিজ পাইপসের নতুন চেয়ারম্যান আব্দুল হালিম

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আব্দুল হালিমকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি একই কোম্পানির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আব্দুল হালিম অর্থনীতি বিষয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এক্ষেত্রে তার দীর্ঘ ৪৫ বৎসর অভিজ্ঞতা আছে। তিনি প্রথম বেসরকারী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *