পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।