বুধবার, মে ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

আজ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে ক্রেতা-সমাগম ও কেনাকাটার চাপ বিবেচনায় নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানোর জন্য সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বর্ধিত সময়ে দোকান খোলা রাখার অনুমোদন দিয়েছে।
তবে সমিতি ব্যবসায়ীদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *