আজ বন্ধ ২ কোম্পানির লেনদেন
শেয়ারজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোরর শেয়ার লেনদেনে আজ (১৯ ডিসেম্বর) বন্ধ রয়েছে।
কোম্পনিগুলো বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এদিন যাদের কাছে শেয়ার থাকবে তারাই কোম্পানিগুলোর এজিএমে অংশ গ্রহণ করতে পারবে।
রেকর্ড ডেটের পর ২২ ডিসেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন যথানিয়মে শুরু হবে।
