বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

আমদানির খবরে দাম কমেছে দেশি পেঁয়াজের

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বাজারে কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০ টাকা কমে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গতকাল শনিবার বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে।

পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে ভারত সরকার। এর ফলে মোকামে পেঁয়াজের দাম কমেছে বলে দাবি করেছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলির পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম বর্তমানে কেজি প্রতি ১০ টাকা কমে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবুও আগের থেকে ক্রেতা অনেক কম। কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আরও দাম কমে যাবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল ইসলাম বলেন, গতকাল শনিবার পেঁয়াজ কিনলাম এক কেজি, দাম ছিল ৭০ টাকা কেজি। আব সেই পেঁয়াজের দাম ৬০ টাকা কেজি। পেঁয়াজের দাম কখন বারে আবার কখন কমে তা বোঝা মুশকিল হয়েছে।

হিলি স্থলবন্দর পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করবে সরকার তাই বাজারে দেশি পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *