সোমবার, জুন ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

আয় বেড়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় (ইপিএস) হয়েছিল ৫১ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেযার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৫৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫৩ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫০ টাকা ২৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *