আরএকে সিরামিকের লেনদেন বন্ধ আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের লেনদেন আগামীকাল ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (সোমবার) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার এর আগে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে।
