আরও ১ বিলিয়ন ঋণে সায় আইএমএফের
আইএমএফ বাংলাদেশ ব্যাংক আদেশ, ব্যাংক কোম্পানি আইন এবং দেউলিয়া আইন সংশোধনের জন্য বিভিন্ন শর্ত আরোপ করতে পারে। ভর্তুকি কমানো এবং মূল্য সমন্বয়ে সরকারের পরিধি কমিয়ে আনতে শর্তও দিতে পারে আইএমএফ।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঢাকায় সফররত আইএমএফ মিশন চলতি ঋণ নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। মিশন অনেক বিষয়ে ইতিবাচক। নতুন করে চাওয়া ৩ বিলিয়ন ঋণের বিষয়ে বলার মতো কিছু ঘটেনি। তবে চলমান ঋণের সঙ্গে নতুন এক বিলিয়ন ডলার ঋণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বুধবার শেষ বৈঠকে বিভিন্ন বিষয়ে খোলসা করা জানানো হবে।
