মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

আরামিটের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭৫ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ৯ পয়সা।
বিদায়ী বছরের কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৮ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর তা মাইনাস ৩ টাকা ৬৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২৮ টাকা ৬৭ পয়সা।
আগামী ৪ মার্চ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *