বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

আর্থিক প্রতিবেদন প্রকাশ করলো পিপলস লিজিং

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। মঙ্গলবার (৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ টাকা ০১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২৪ টাকা ৫৬ পয়সা।

তবে কোম্পানিটি রেকর্ড ডেট, এজিএমের তারিখ এবং লভ্যাংশ সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *