আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ লাবু
আবদুস সামাদ লাবু আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২০ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করা হয়।
আলহাজ্ব আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। চট্টগ্রাম জেলার বাসিন্দা আব্দুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প কোম্পানি এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান।
তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম এসোসিয়েশন ঢাকার কার্যনির্বাহী সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
