সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রাইস সেনসিটিভ ইনফর্মেশন

আল মদিনার ফার্মার লভ্যাংশ ঘোষণা’

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি আল-মদিনা ফার্মাসিটিক্যালস গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহেল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আর কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার শেয়ার আছে। এই হিসাবে কোম্পানির উদ্যোক্তা পরিচালকেরা মোট ১৪ লাখ ২৫ হাজার টাকার লভ্যাংশ পাবে। আর সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ার সংখ্যা ৬১ লাখ ৫০ হাজার। এই হিসাবে সাধারণ শেয়ারহোল্ডাররা ৭৩ লাখ ৮০ হাজার টাকার লভ্যাংশ পাবে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৮৭ পয়সা।
৩০ জুন,২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৬১ পয়সা। আগের বছর কোম্পানিটির এনএভি ছিল ২০ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *