মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফা কমেছে ১২ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চলতি বছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় ১২ শতাংশ মুনাফা কমেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.২৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৭.১৬ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৮৭ টাকা বা ১২ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২২.৫৮ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *