বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজকের সংবাদ

ইউসিবি এএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত ইউসিবি এএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত খসড়া আর্থিক বিবরণী পর্যালোচনা শেষে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
আলোচিত অর্থবছরে ফান্ডটি মোট ১০ দশমিক ৯১ শতাংশ রিটার্ন অর্জন করেছে। এর মধ্যে ৭ দশমিক ২১ শতাংশ রিটার্ন এসেছে নিট সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধির মাধ্যমে। অন্যদিকে, বিনিয়োগকারীদের জন্য গত অর্থবছরের ঘোষিত ৩.৫ শতাংশ নগদ লভ্যাংশ থেকে এসেছে লভ্যাংশভিত্তিক রিটার্ন।
ফান্ডটির এই রিটার্নের মাধ্যমে আলোচিত অর্থবছরে বিনিয়োগকারীরা মূলধন বৃদ্ধির পাশাপাশি নগদ লভ্যাংশ ও লভ্যাংশ পুনঃবিনিয়োগের সুবিধাও পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *