ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বেঙ্গল ইন, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির শেয়াারহোল্ডার ও পরিচালনা পর্ষদসহ উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদ কর্তৃক শেয়ারহোল্ডাদের জন্য সুপারিশকৃত ১২% নগদ লভ্যাংশ ও ৫% স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) সহ সকল এজেন্ডা শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মোঃ মাজহারূল কাদের। তিনি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ধারাবাহিক অগ্রগতি ও সফলতার জন্য শেয়ারহোল্ডার, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
