শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ইন্টারন্যাশনাল লিজিং এর সর্বোচ্চ দর পতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০২ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং এর।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্সুরেন্স এর দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৫.৯০।
আর ৭৬ টাকা ৬০ পয়সা বা ৪.৮০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বার্জার পেইন্ট এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংক ৪.৬৯ শতাংশ,মিঠুন নিটিং ৩.৮২ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৩.৪৫ শতাংশ,বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ৩.২৮ শতাংশ,ইন্দো বাংলা ফার্মা ৩.০৫ শতাংশ,ন্যাশনাল ব্যাংক ২.৮৬ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ২.৫৬ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *