বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ইফাদ অটোসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩৪১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৭ অক্টোবর) ইফাদ অটোসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৫০ পয়সা বা ১৬ দশমিক ৪৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সাইফ পাওয়ারটেকের শেয়ারদর আগের দিনের তুলনায় ১৬ দশমিক ২৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, লাভেলো আইসক্রিম, আরামিট সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ফাইন্যান্স, পেপার প্রসেসিং এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *