মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি. এর পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি. এর ১৫৮তম পর্ষদ সভা সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়, সিটি সেন্টার (লেভেল-১৬), ৯০/১ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালক পর্ষদের মাননীয় চেয়ারপারসন মিসেস সাহিদা আনোয়ার । পর্ষদ সভায় সেপ্টেম্বর ৩০, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন দেয়া হয়। উক্ত সভায় সম্মানিত পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিক হোসেন, মিসেস নুসরাত জাহান তানিয়া, আল্ধসঢ়;হাজ্জ্ব মোঃ ইয়াহিয়া, জনাব মোহাম্মদ আয়ুব হুসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন মূখ্য উপদেষ্টা আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোকাররাম দাস্তগীর ও কোম্পানী সচিব জনাব মোঃ আখতারুজ্জামান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, তরজমা ও মোনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুছ ছামাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *