ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড-এর কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা। ক্যাম্পেইন সম্পর্কে তথ্য তুলে ধরেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো.