মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
ব্যাংক

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড-এর কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা। ক্যাম্পেইন সম্পর্কে তথ্য তুলে ধরেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান এসময় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মাস্টারকার্ড-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় ক্যাম্পেইনের শীর্ষ তিন বিজয়ীর মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়। বিজয়ীগণ হলেন মো. নূরুল ইসলাম (ঢাকা), মো. আব্দুল হান্নান (চট্টগ্রাম) এবং মোহাম্মদ মাহদী হাসান (চট্টগ্রাম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *