বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ইস্টার্ন হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪৬ পয়সা ।
অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ১৭ পয়সা।
আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ৪ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ২ টাকা ৭৩ পয়সাছিল।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ২১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *