রবিবার, আগস্ট ৯, ২০২৬
অর্থনীতি

ই-রিটার্ন জমা আড়াই লাখ ছাড়ালো

২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।

রবিবার (১০ নভেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর জানিয়েছে করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এরই মধ্যেই ই-রিটার্ন ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ও অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা দুই লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।

এনবিআর জানায়, এ সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন।

Investment opportunities

এছাড়া আগের বছরের দাখিলকৃত ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। এরই মধ্যেই সব মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা দেওয়ার জন্য সব মন্ত্রণালয়/বিভাগ থেকে ২ জন করে আইটি দক্ষতাসম্পন্ন প্রতিনিধির প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে সব তফশিলি ব্যাংক সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রায় ১৬০০ জন প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *