বুধবার, জুন ৩, ২০২৬
অর্থনীতি

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

পুঁজিবাজার প্রেস.কম : দেশের ৫৫তম জাতীয় বাজেট ঘোষণা হবে আজ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে আজ বিকেল ৩টায় সরাসরি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে।

সোমবার (২ জুন) প্রধান রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। চলতি বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম এবার। এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে।
জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে এবার ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। আজ বিকাল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *