রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

একীভূত হওয়ায় পেপার প্রসেসিংয়ের মূলধন বাড়লো

মাগুরা পেপার মিলস লিমিটেডের সাথে সম্প্রতি একীভূত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। দুই কোম্পানি একীভূত হওয়ায় কোম্পানিটির মূলধন প্রায় ৩ গুণ বেড়েছে।

মঙ্গলবার (২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, একীভূত হওয়ার আগে অর্থাৎ ২০২৩ সাল শেষে পেপার প্রসেসিংয়ের পরিশোধিত মূলধন ছিল ১০ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকা। একীভূত হওয়ার পর মার্চ প্রান্তিক শেষে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিশোধিত মূলধন হয়েছে ২৯ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৭৮০ টাকা।

এদিকে কোম্পানিটির ৯ মাসে (জুলাই’২০২৩-মার্চ’২০২৪) সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিলো ১ টাকা ০৭ পয়সা।

আলোচ্য এই ৯ মাসে কোম্পানিটির আয় হয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া নিট মুনাফা হয়েছে ৬ কোটি ৬৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিলো ৩৫ কোটি ৭৩ লাখ টাকা এবং নিট মুনাফা ছিলো ৩ কোটি ১৭ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *