বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

এক্সিম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সিম ব্যাংক পিএলসি। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৫৭ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৮ পয়সা।

আগামী ২৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *