মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

এক পয়সা লভ্যাংশ দেবে একমি পেস্টিসাইডস

পুঁজিবাজারের তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সর্বশেষ হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের ০ দশমিক ১০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ পয়সা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

বুধবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়ে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা।

গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৩৫ পয়সা। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫২ পয়সা, যা আগের বছর ১ টাকা ৪৭ পয়সা ছিল।

আগামী ১০ জুন হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *