রবিবার, মে ৩১, ২০২৬
এক্সক্লুসিভ

এক লাখ টাকার শেয়ারে ৮০ কোটি টাকা মুনাফা

পুঁজিবাজার প্রেস.কম : রূপকথার মতো এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতের শেয়ারবাজারে। ১৯৯০ সালে মাত্র এক লাখ টাকা বিনিয়োগ করে একটি ইস্পাত কোম্পানির কিছু শেয়ার কেনা হয়েছিল, যা এখন প্রায় ৮০ কোটি টাকায় রূপ নিয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের এই উদাহরণ এখন শেয়ারবাজারে আলোচনার কেন্দ্রে।
শেয়ারবিশেষজ্ঞ সৌরভ দত্ত সম্প্রতি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই ব্যতিক্রমী ঘটনার কথা প্রকাশ করেন। তিনি জানান, এক ব্যক্তি ১৯৯০ সালে ‘জিন্দাল বিজয়নগর স্টিল’ কোম্পানির (বর্তমানে জেএসডব্লিউ স্টিল) শেয়ার কিনেছিলেন এক লাখ টাকায়। সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানিটি বেড়ে ওঠে এবং সেই শেয়ারের মূল্য এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি টাকায়।
দীর্ঘদিন এই শেয়ার ও তার নথিপত্র পরিবার ভুলেই গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ওই ব্যক্তির ছেলে রেডিট-এ সক্রিয় একজন ব্যবহারকারী হিসেবে পুরনো দলিলপত্র খুঁজে পান। এরপর তিনি যোগাযোগ করেন সৌরভ দত্তের সঙ্গে। শেয়ার বিশ্লেষণ করে দেখা যায়, সময়ের প্রভাব, কোম্পানির গ্রোথ এবং বোনাস ও স্প্লিট অ্যাডজাস্টমেন্ট মিলিয়ে বর্তমান মূল্য দাঁড়িয়েছে আশি কোটি টাকার কাছাকাছি।
ভারতের শেয়ারবাজারে বর্তমানে জেএসডব্লিউ স্টিলের শেয়ারের দাম প্রায় হাজার টাকা। গত এক মাসে এর দর প্রায় সাড়ে তিন শতাংশ বেড়েছে এবং বছর থেকে বছরের হিসাবে এতে প্রায় ১২ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে।
এই ঘটনা আবারও নতুন করে আলোচনায় এনেছে দীর্ঘমেয়াদি বিনিয়োগের গুরুত্বকে। সাধারণত শেয়ারবাজারে অনেক বিনিয়োগকারী দ্রুত মুনাফার আশায় স্বল্পমেয়াদী লেনদেনে ব্যস্ত থাকেন। কিন্তু সময়ের পরীক্ষায় যারা মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে ধৈর্যের সঙ্গে বিনিয়োগ ধরে রাখেন, তারাই প্রকৃত অর্থে বড় রিটার্নের মুখ দেখেন। জেএসডব্লিউ স্টিলের মতো একটি প্রতিষ্ঠানের ক্রমাগত প্রবৃদ্ধি, ডিভিডেন্ড, শেয়ার স্প্লিট ও বোনাস ইস্যুর মাধ্যমে যে রকম জ্যামিতিক হারে সম্পদ বাড়তে পারে—এই ঘটনা তার বাস্তব উদাহরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *