সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এজিএমের নতুন তারিখ জানালো ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের স্থগিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট দুপুর ১২টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৪তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। ভাচুর্য়াল পদ্ধতি ছাড়াও রাজধানী রমনার ইঞ্জিনিয়ারস ইনিস্টিটিউটে বিনিয়োগকারীরা স্বশরীরে উপস্থিত থাকতে পারবেন।

এর আগে গত ২৪ জুলাই কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে তা স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *