মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এজিএমের ভেন্যু নির্ধারণ করেছে খুলনা পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য খুলনা পাওয়ার ভেন্যু নির্ধারণ করেছে কনফারেন্স রুম নং ১২৬ (১ম তলা), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU), ইউনাইটেড সিটি, মাদানী এভিনিউ, ঢাকা-১২১২।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের সাধারণ পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *