বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ২৫-জুন’২৫) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১৩ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৪৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *