মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
আজকের সংবাদ

এনভয় টেক্সটাইল কারখানা সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় জমি কেনার সিদ্ধান্ত

 শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড কারখানা সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ ২৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত সভায় এ বিষয়ে অনুমোদন দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি ভালুকার জামিরদা এলাকায় নিজস্ব কারখানার সংলগ্ন স্থানে ৫০.৩৭ শতাংশ জমি ক্রয় করবে।
জমিটি কেনার জন্য মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯ লাখ টাকা, যার মধ্যে রেজিস্ট্রেশন ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কারখানার পরিধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে। এতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *