শনিবার, জুলাই ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৬৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১১ মার্চ) এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং সিরামিকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৩৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৯৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেড।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, কর্নফুলি ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, এসিআই, ফিনিক্স ফাইন্যান্স, মুন্নু ফেব্রিক্স এবং সোনার বাংলা ইন্সুইরেন্স “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *