বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এপেক্স ট্যানারির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
brac epl single inner regular
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৮ টাকা ৩১ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৮৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ১৯ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *