বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ১৪ শতাংশ

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ ছিল দেশের পূঁজিবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (১৫ এপ্রিল-১৮ এপ্রিল) চার কর্মদিবস লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৮৯টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ১৮ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৫০ টাকা ৮০ পয়সায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৯১ শতাংশ। আর ১৭ দশমিক ৫৭ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ১৫.০০ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪.৩৪ শতাংশ, সালভো কেমিক্যালের ১৪.৩৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৩.৯৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩.৩৭ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২.২৫ শতাংশ এবং বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ১১.৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *