এশিয়াটিক ল্যাবের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি বছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৩৯ পয়সা, আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা৫৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ২ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ৫৭ পয়সা।
