মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

‘এ’ ক্যাটাগরির ৭ প্রতিষ্ঠানে সর্বোচ্চ মুনাফায় বিনিয়োগকারীরা

বছরের দ্বিতীয় সপ্তাহে (০৮-১১ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরির ৭ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন পেয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন ১০ শতাংশ থেকে সাড়ে ১৬ শতাং। স্টকনাও ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-বসন্ধুরা পেপার মিল, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস ও নাভানা ফার্মা।

কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে বসন্ধুরা পেপার মিলের শেয়ার। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬.৪৫ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার ছিল ৬০ টাকা ২০ পয়সায়। আর সপ্তাহশেষে ক্লোজিং হয়েছে ৭০ টাকা ১০ পয়সায়।

সপ্তাহের চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবস বসন্ধুরা পেপার মিলের শেয়ারদর বেড়েছে। বাকি একদিন সংশোধনে ছিল।

একইভাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে ১৪.৬৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২.৯০ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১২.৬৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১২.১৮ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১০.৭৯ শতাংশ এবং নাভানা ফার্মার ১০.০৬ শতাংশ।

বছরের দ্বিতীয় সপ্তাহের এসব ভালো প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধি পাওয়াতে বিনিয়োগকারীরা একদিকে খুশী, অন্যদিকে ভবিষ্যত বাজার সম্পর্কে আশাবাদী। কারণ বিদায়ী সপ্তাহে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ার নড়েচড়ে বসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *