ওয়েস্টান মেরিনের এজিএমের ভেন্যু নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় এবং ভেন্যু নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আগামী ২৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকাল ৪ টায় উভয়ের সমন্বয়ে হাইব্রিড সিস্টেমের মাধ্যমে এবং সিবিসি কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টার, চিটাগাং বোট ক্লাব, গেট নং-১১, পুরাতন এয়ার পোর্ট রোডের কাছে, পূর্ব পতেঙ্গা, চট্টগ্রামে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের সাধারণ পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করে নাই’
