কাল এজিএম অনুমোদন হবে চার কোম্পানির ডিভিডেন্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ৩১ মার্চ, ২০২৪ রোববার অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি দেবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডাররা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ১২ মার্চ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ডসহ মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
কোম্পানিটির এজিএ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ৬ মার্চ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
রিলায়েন্স ইন্স্যুরেন্স
কোম্পানিটির এজিএম সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ৬ মার্চ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
কোম্পানিটির এজিএম বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিল ৩ মার্চ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।
