কুইন সাউথ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার প্রেস .কম : পুৃজিবাজার তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৭ পয়সা হয়েছে। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৩১ পয়সা ।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৯৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৩১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৫ পয়সায়।
