শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
কোম্পানি সংবাদ

কোহিনুর কেমিক্যালের ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজার তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনূর ক্যামিকেলস্‌ কোম্পানি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক মোঃ এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র পরিচালক কাজী মামুন উল আশরাফ, কোম্পানি সচিব মো. শামীম কবির, এফসিএমএ এবং কোম্পানির সিএফও জনাব আবু বকর সিদ্দিক, এফসিএমএ।

সভায় ২০২২-২৩ আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। এজিএমে সর্বসম্মতিক্রমে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *