বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি সভায় বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি ৭৩ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত সময়ের ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৯৯ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে ফান্ডের ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯ টাকা ২৬ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *