বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ক্রেডিট রেটিং সম্পন্ন ৩ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : কাট্টালি টেক্সটাইল, সিলভা ফার্মা এবং বেক্সিমকো ফার্মা।
কাট্টালি টেক্সটাইল : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
সিলভা ফার্মা : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ৩’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন, ২০২২ থেকে ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
বেক্সিমকো ফার্মা : কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *