বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ফার্মা খাত

বিদায়ী সপ্তাহে (২৬ মে থেকে ৩০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ফার্মা ও রসায়ন খাত। সপ্তাহজুড়ে ডিএসইতে এই খাতে মোট লেনদেন হয়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যনুযায়ী, ১২ দশমিক ৭০ শতাংশ লেনদেন করে খাতভিত্তিক লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাতের শেয়ার। আর খাদ্য খাতে ১২ দশমিক ৬০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

খাতভিত্তিক লেনদেনর তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৮ দশমিক ৫০ শতাংশ, প্রকৌশল খাতে ও মিউচুয়াল ফান্ড খাতে সমান ৭ দশমিক ৬০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৫ দশমিক ৩০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪ দশমিক ৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৩ দশমিক ৬০ শতাংশ, ভ্রমন খাতের ৩ দশমিক ৩০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২ দশমিক ৯০ শতাংশ, বিবিধ খাতে ২ দশমিক ৬০ শতাংশ, পেপার ও সিরামিকস খাতে সমান ১ দশমিক ৬০ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ৫০ খাতে, ট্যানারি খাতে ও যোগাযোগ খাতে ১ দশমিক ৪০ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ৩০ শতাংশ, সিমেন্ট খাতে ০ দশমিক ৮০ শতাংশ এবং পাট খাতে ০ দশমিক ৬০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *