গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৫৫ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭–১১ জুন) ব্লক মার্কেটে মোট ২৫৫ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে
ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ধারাবাহিক লেনদেনের মাধ্যমে এ পরিমাণ অর্থের হাত বদল হয়
সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ টাকা। বুধবারে লেনদেনের পরিমাণ ছিল ৬৪ কোটি ২১ লাখ টাকা। মঙ্গলবারে ৬১ কোটি ৭০ লাখ টাকা, সোমবারে ৫১ কোটি ১৯ লাখ টাকা এবং রোববারে ৫০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন সম্পন্
বাজার বিশ্লেষকদের মতে, বড় লটের শেয়ার লেনদেনের কারণে ব্লক মার্কেটে এমন ওঠানামা দেখা গেছে।
