গেল সপ্তাহে ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
ন্যাশনাল ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সকাল ১১ টা ৪৫ মিনিটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি, ২০২৫।
এইচ আর টেক্সটাইল মিলস: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সর্বশেষ অর্থবছরে বড় লোকসান হয়েছে, তাছাড়াও ক্যাশ ফ্লো মাইনাস।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ টাকা ৬৭ পয়সা লোকসান হয়েছে। যা আগের বছর শেয়ার প্রতি ৫৪ পয়সা আয় ছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ২১ টাকা ৪৩ পয়সা।
এছাড়া আলোচিত অর্থবছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে (মাইনাস) ১০ টাকা ৯০ পয়সা।
